কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাতে অনুষ্ঠিত ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিন্ডিকেট সভায় উপস্থাপন ও গৃহীত হয়। এরপর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে বিষয়টি ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে থেকে কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের জন্য হল খোলা হবে ২ মে।

উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে ঘিরে ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল কর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। পরদিন ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদগুলো

কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত