অডিশনে অদ্ভুত প্রস্তাব, বিস্ফোরক ‘জেমস বন্ড’ অভিনেত্রী

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ‘জেমস বন্ড’ সিনেমায় অভিনয় অনেক অভিনেত্রীর স্বপ্ন। ব্রিটিশ অভিনেত্রী রোজামুন্ড পাইকও ছিলেন এই সিরিজের একটি সিনেমার অংশ। তবে তার অভিজ্ঞতা ছিল বেশ অস্বস্তিকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অডিশনের সময় তাকে দেওয়া হয়েছিল অপ্রীতিকর নির্দেশ।

রোজামুন্ড পাইক বলেন, ‘অডিশনের সময় আমাকে বলা হয়েছিল, আমি যেন পোশাক খুলে কেবল অন্তর্বাস পরে দাঁড়াই।’ এ বিষয়ে আপত্তি জানান তিনি। তার ভাষায়, ‘আমি মনে করেছিলাম, যদি চরিত্রটি পাই এবং দৃশ্যটি প্রয়োজন হয়, তবে সেটি ক্যামেরার সামনে করব—এভাবে নয়। আমি বুঝতে পারিনি, তারা এমনটি কেন চেয়েছিল।’

তবে আপত্তি জানানোর পরও তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়নি। বরং শুটিং চলাকালেও বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি, বিশেষ করে পিয়ার্স ব্রসনানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময়।

সেই বন্ড ফিল্মে রোজামুন্ড পাইক অভিনয় করেছিলেন এক ডাবল এজেন্টের চরিত্রে। ছবির ক্লাইম্যাক্স দৃশ্যে আরেক বন্ড গার্ল জিনক্স জনসন (অভিনয়ে হ্যালি বেরি) তার চরিত্রকে হত্যা করেন।

জনপ্রিয় সংবাদগুলো

অডিশনে অদ্ভুত প্রস্তাব, বিস্ফোরক ‘জেমস বন্ড’ অভিনেত্রী

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত