বিশিষ্ট শিল্পপতি, ফরচুন গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সিয়াম সাধনার এক মাস পর আমাদের মাঝে ফিরে এলো আনন্দ ও সৌহার্দ্যের মহিমান্বিত দিন—পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ শুধু উৎসবের নয়, এটি পারস্পরিক ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার মেলবন্ধনের অনন্য শিক্ষা দেয়। আসুন, আমরা ধনী-গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি, যেন কেউ অবহেলিত বা বঞ্চিত না থাকে।”
তিনি আরও বলেন, “সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করুক। ঈদের এই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে। অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সচ্ছল ব্যক্তিরা যেন অভাবগ্রস্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে সবাই ঈদের খুশিতে শামিল হতে পারে।”
পরিশেষে, তিনি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।






