মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা চীনের

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

তিব্বত ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তিব্বতের বিষয়ে ‘অপেশাদার ও নেতিবাচক ভূমিকা’র অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। তিনি বলেন, তিব্বত চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

এর আগে যুক্তরাষ্ট্র, তিব্বতের চীনা নীতিনির্ধারকদের বিরুদ্ধে অতিরিক্ত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। তারা অভিযোগ তোলে যে, মার্কিন কূটনীতিক, সাংবাদিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তিব্বত ও আশপাশের অঞ্চলে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে।

জবাবে লিন জিয়ান বলেন, “তিব্বত উন্মুক্ত। বন্ধুত্বপূর্ণ বিদেশিদের ভ্রমণ ও ব্যবসায় স্বাগত জানায় চীন। তবে মানবাধিকার কিংবা ধর্মীয় স্বাধীনতার অজুহাতে অন্য দেশের হস্তক্ষেপ বরদাশত করা হবে না।”

জনপ্রিয় সংবাদগুলো

মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা চীনের

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত