নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাতিজা শাহীনের ইটের আঘাতে আহত চাচা মোঃ কালাম(৪৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে রবিবার বিকালে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় নিজ বাড়িতে হামলার স্বীকার হোন তিনি।
নিহত মোঃ কালাম পাড়াগাঁও এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন।
ভূলতা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোখলেছুর রহমান জানান, গত রবিবার বিকালে ভুলতা পাড়াগাঁও এলাকায় কালামের মেয়ে মীম আক্তারের কাছ থেকে তার ভাতিজা মাদক ব্যবসায়ী শাহীন বিস্কুট কেড়ে নিয়ে খেয়ে ফেলে। বিস্কুট খেয়ে ফেলায় মীম কান্নাকাটি শুরু করে।
একারণে কালাম শাহীনকে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে শাহীন তার চাচা কালামকে ইট দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত কর। এতে গুরুতর আহত হয় কালাম। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। এদিকে মঙ্গলবার রাতে চিকিৎসাধাধীন অবস্থায় মারা যায় কালাম। এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ইনচার্জ জানান।






