টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে অনুমোদনহীন একটি ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে, যার ফলে আব্দুল হালিম (৭০) নামের এক রোগী মারা গেছেন। ঘটনার পর থেকে ক্লিনিকের চিকিৎসক ও অন্যান্য কর্মীরা পলাতক রয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) নিহতের স্ত্রী সাহারা বেগম টাঙ্গাইল সদর থানায় ক্লিনিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন।

বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল পৌর এলাকার আদর্শ ক্লিনিক অ্যান্ড হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন সড়ক দুর্ঘটনায় হালিমের একটি পা ভেঙে যায়। প্রথমে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও উচ্চ রক্তচাপের কারণে সেখানে অস্ত্রোপচার করা হয়নি। এরপর ১৬ এপ্রিল তাকে আদর্শ ক্লিনিকে নেওয়া হয়, যেখানে ভর্তি হওয়ার সময় ৫০ হাজার টাকা চাওয়া হয়, তবে পরিবার ২০ হাজার টাকা প্রদান করে।

পরদিন সন্ধ্যায় তাকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর রাত আটটার দিকে পরিবারের সদস্যদের জানানো হয়—হালিম মারা গেছেন।

এ ঘটনার পর ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে বৈঠকে বসার চেষ্টা হয়, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি। পরে পুলিশ হাসপাতালে আসে।

নিহতের নাতি সাদিয়া বলেন, “দাদা সুস্থ অবস্থায় ছিলেন, তাকে নিজের হাতে ভর্তি করেছি। অপারেশন নিয়ে এত টালবাহানা কেন হয়েছিল জানি না। আমরা এমন মৃত্যু মেনে নিতে পারছি না।”

জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, “ওটি কক্ষে যাওয়া পর্যন্ত যাদের সংশ্লিষ্টতা ছিল, তাদের সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে। তদন্ত কমিটি গঠন করা হবে।”

এদিকে, টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, অভিযুক্তরা পলাতক, তবে তাদের গ্রেফতারে অভিযান চলছে।

আদর্শ ক্লিনিক কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, “ওই ক্লিনিকের কোনো বৈধ লাইসেন্স নেই। তারা লাইসেন্সের জন্য আবেদন করলেও অনুমোদন পায়নি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদগুলো

টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত