রাত থেকে শুরু হজ ফ্লাইট

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

আজ রাত থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট। এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন মুসল্লি সৌদি আরবে হজ পালন করতে যাচ্ছেন। প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন। ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।

হজ ব্যবস্থাপনায় সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহযোগিতা করবেন।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া জানান, ‘শাহজালাল বিমানবন্দরে হজযাত্রীদের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সৌদি আরবে পৌঁছে যাতে কোনও বিড়ম্বনায় পড়তে না হয়, সে জন্য এখানে বিমানবন্দরেই সৌদি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘হজযাত্রীরা যেন কোনও সমস্যার সম্মুখীন না হন, সেজন্য আমাদের টিম সর্বাত্মকভাবে কাজ করছে।’

হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ তিনটি এয়ারলাইনস প্রস্তুত রয়েছে। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং নাস এয়ারলাইনস ৩৪টি হজ ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি ফ্লাইটের সংখ্যা যথাক্রমে বিমান ১০৯, সাউদিয়া ৭৯ এবং নাস ৩৪টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও ড. সাফিকুর রহমান বলেন, ‘আমরা হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।’

উল্লেখ্য, ১৪৪৬ হিজরির ৯ জিলহজ (চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৫ সালের ৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদগুলো

রাত থেকে শুরু হজ ফ্লাইট

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত