আগামী ১৮ মে রোববার শুরু হচ্ছে হযরত শাহজালাল (রহঃ) এর ৭০৬তম পবিত্র উরস মাহফিল। দুইদিনব্যাপী ঊরস মাহফিলে মাজারে গিলাপ ছড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণ করা হয়েছে।
মানুষ মানত করা টাকা পয়সা ও গরু ছাগল ইতিমধ্যে দেয়া শুরু করেছেন। শুক্রবার রাত থেকেই ভক্তরা আসা শুরু করেছেন। আয়োজক কমিটি ও প্রশাসন ঊরস মাহফিল সুন্দরভাবে সফল করতে কাজ করে যাচ্ছেন নির্বিঘ্নে।
তবে কোন ধরনের অসামাজিকতা, অশ্লীলতা, বেদাত ও শিরক না করতে সকলের প্রতি তদারকি কমিটি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: রেজাউল করিম পিপিএম সেবা আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বিকেলে মাজার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
মাজার প্রাঙ্গণে পুলিশ কমিশনার বলেন, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর ঊরস মাহফিল সিলেটের মর্যাদার সাথে জড়িত। এখানে মানুষ দূর দূরান্ত থেকে নেকি নিতে আসে। তারা যেন সুন্দর পরিবেশ পায়। শান্তিপূর্ণভাবে মাহফিল পরিচালনা করতে প্রশাসনের পক্ষ থেকে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাগর উপস্থিত থেকে আয়োজকদের সহযোগিতা করে এ মাহফিল সুন্দর ও সফল করবেন।
সাদা পোশাকেও থাকবে পুলিশ, থাকবে সিসি ক্যামেরাও।
প্রেসক্রিপিং কালে সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, খাদিম মুফতি নিহাল উদ্দিন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মশতাক আহমদ খান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, হযরত শাহজালাল রাহ. তাওহিদি কাফেলার সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ। আঊলিয়া ফেডারেশন বাংলাদেশ এর মাওলানা ছাফিউর রহমান ভালাউটি মাওলানা ও মইনুদ্দিন জানালাবাদীসহ তদারকি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ,এসএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ, প্রিন্ট , ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






