৬শ’ প্রেম করেছি, ৬ হাজারটা করতে চাই: স্বস্তিকা 

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

স্পষ্টভাষী হিসেবে সুপরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী আবারও ব্যক্তিগত জীবনের খোলামেলা মন্তব্যে চমকে দিলেন ভক্তদের। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রেমের সংখ্যায় থামার কোনো ইচ্ছে নেই তার—বরং আরও এগিয়ে যেতে চান।

সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, “আমি আগেই বলেছি ৬টা প্রেম করেছি, কিন্তু সেটা ভুল ছিল। সত্যি বলতে, আমি ৬০০টা প্রেম করেছি। এখন আমার ইচ্ছা সেই সংখ্যায় আরও একটা ‘শূন্য’ যোগ করতে। মৃত্যুর আগে ৬০০০ প্রেম করতে চাই—এটাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমি কাউকে হত্যা করছি না, ধর্ষণ করছি না, প্রতারণা করছি না কিংবা কারও সঙ্গে কাজ করিয়ে টাকা দিচ্ছি না—যেটা কিনা আমাদের সমাজে প্রতিনিয়তই হচ্ছে। আমি শুধু প্রেম করছি, ভালোবাসা দিচ্ছি—তবুও মানুষের আপত্তি।”

নারী-পুরুষের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির অসাম্য নিয়েও প্রশ্ন তোলেন স্বস্তিকা। তার ভাষায়, “একজন পুরুষ যদি অনেক সম্পর্কে জড়ান, তাহলে বলা হয় ‘বাহ, মস্তান জীবন’। কিন্তু একজন নারী একাধিক প্রেম করলেই তাকে হেয় করা হয়, ‘বেশ্যা’ বলা হয়। এই দ্বিমুখী মানসিকতার সমাজে আমরা বাস করি।”

জনপ্রিয় সংবাদগুলো

৬শ’ প্রেম করেছি, ৬ হাজারটা করতে চাই: স্বস্তিকা 

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত