আদরে রাখার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস মাহি’র

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি তার অভিনয় জীবন শুরু করেছিলেন ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সিনেমা, তার প্রাণবন্ত অভিনয় বরাবরই কুড়িয়েছে প্রশংসা। এবার নতুন এক ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী।

গত বছরের ফেব্রুয়ারিতে এক ফেসবুক লাইভে প্রাক্তন স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা জানান মাহি। সেই বিচ্ছেদের পর আর নতুন কোনো সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ্যে আসেনি। এক বছরেরও বেশি সময় কেটে যাওয়ার পর আজ (৩০ এপ্রিল) সকালে মাহি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, “আমাকে একটু আদরে রাখো।” সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাল হার্ট ইমোজি।

লাল হার্ট ইমোজির অর্থ নিয়ে নেটিজেনরা মনে করছেন, এটি প্রকৃত ভালোবাসার প্রকাশ। এদিকে পোস্টটি ঘিরে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। অনেকেই ধরে নিচ্ছেন, মাহি হয়তো আবার নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন।

এর আগে চলতি এপ্রিল মাসের শুরুতেও মাহি এক পোস্টে নতুন করে সংসার গোছানোর ইঙ্গিত দিয়েছিলেন। প্রেম বা সম্পর্কের বিষয়ে মাহি কখনোই লুকোছাপা করেন না, বরং বরাবরই খোলামেলা থাকেন। প্রেমে পড়লে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিফলিত হয় তার আচরণে।

মাহির সর্বশেষ পোস্ট ঘিরে তার অনুরাগীদের মধ্যে জল্পনা বাড়ছেই—তবে কি নতুন ভালোবাসার গল্প শুরু করতে চলেছেন ঢালিউডের এই অভিনেত্রী?

জনপ্রিয় সংবাদগুলো

আদরে রাখার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস মাহি’র

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত