র‌্যাম্পে হট নাতাশা, ভাইরাল ভিডিও

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের পরও সার্বিয়ান মডেল ও নৃত্যশিল্পী নাতাশা স্ট্যানকোভিচ দারুণভাবে ধরে রেখেছেন ক্যারিয়ারের ছন্দ। সম্প্রতি এক ফ্যাশন শো-তে অংশ নিয়ে আবারও শিরোনামে উঠে এসেছেন তিনি।

র‌্যাম্পে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটার সময় নাতাশা এমন কিছু করেন, যা দেখে মুগ্ধ হয়ে যান দর্শকরা। কালো রঙের সোনালি প্রিন্টের অফ-শোল্ডার গাউনের সঙ্গে লম্বা শ্রাগ, বাহারি গয়না, কার্ল করা খোলা চুল ও হিলস পরিহিত এই লুকেই নাতাশা ছিলেন অনবদ্য।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাঁটার একপর্যায়ে তিনি শ্রাগ খুলে ছুঁড়ে ফেলেন র‌্যাম্পের মাটিতে। এরপর আরেক রাউন্ডে গাউনের বোতাম খুলে বদলে ফেলেন পোশাকের স্টাইল। মুহূর্তেই দর্শকদের মধ্যে বাড়ে উচ্ছ্বাস।

র‌্যাম্পের পাশে দর্শকসারিতে উপস্থিত ছিলেন তার প্রেমিক আলেকজান্ডার। কোলে ছেলে অগস্ত্যকে নিয়ে তিনি নাতাশাকে চিয়ার করেন এবং মুহূর্তগুলো উপভোগ করেন।

নাতাশার এই স্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন অনেকেই, সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়েছে এই ফ্যাশন শোয়ের ভিডিও।

জনপ্রিয় সংবাদগুলো

র‌্যাম্পে হট নাতাশা, ভাইরাল ভিডিও

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত