‘নতুন চেহারা’য় কানের লাল গালিচায় মৌনী

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

একাধিকবার কসমেটিক সার্জারির গুঞ্জনে শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তার উপস্থিতি নতুন করে উসকে দিয়েছে এই আলোচনা। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে স্পষ্ট দেখা গেছে, তার কপালে দুটি উঁচু শিরা ও ঠোঁটের গঠন পরিবর্তিত হয়েছে, যা আগের চেহারার সঙ্গে মিল খাচ্ছে না।

এমন চেহারার পরিবর্তন দেখে অনেকেই ধারণা করছেন, তিনি আবারও সার্জারির আশ্রয় নিয়েছেন। তবে এবারের ফলাফল আগের মতো নয় বলেই মত অনেকের। মুখাবয়বের এই ভিন্নতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল ও কটাক্ষের মুখে পড়েছেন মৌনী।

এই সমালোচনার মাঝেই সাহসিকতার পরিচয় দেন তিনি। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় আত্মবিশ্বাসের সঙ্গে হাজির হন মৌনী রায়। কোনো কিছু লুকানোর চেষ্টা না করে, কপাল উন্মুক্ত রেখেই সামনে এলেন তিনি। একপাশে সরানো চুল, নীল গাউন এবং হীরার অলংকারে সেজে হাজির হয়ে নিজেকে উপস্থাপন করলেন আরও উজ্জ্বলভাবে।

সমালোচকদের প্রতি মৌনীর এই নিঃশব্দ জবাব প্রশংসা কুড়িয়েছে সামাজিক মাধ্যমে। অনেকেই বলছেন, ট্রোলের জবাব আত্মবিশ্বাস দিয়েই দিতে হয়—ঠিক যেমনটা করলেন মৌনী।

জনপ্রিয় সংবাদগুলো

‘নতুন চেহারা’য় কানের লাল গালিচায় মৌনী

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত