ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করা হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে সেরা জাতীয় নির্বাচন আয়োজন করবে এই সরকার। এ নির্বাচন হবে এক অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক আয়োজন, যা দেশের গণতন্ত্রের পথচলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)-এর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

প্রতিনিধি দলে ছিলেন আনফ্রেল-এর নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ প্রোগ্রামের পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং অ্যাসোসিয়েট আফসানা আমেই।

আনফ্রেল গত দুই দশক ধরে এশিয়াজুড়ে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততার জন্য কাজ করছে। সাক্ষাতে তারা বাংলাদেশে তাদের চলমান কার্যক্রম এবং নির্বাচন পর্যবেক্ষণের নতুন কাঠামো গঠনের পরিকল্পনার কথা জানান। তারা বলেন, সুশীল সমাজকে সম্পৃক্ত করে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে স্টেকহোল্ডার ম্যাপিং ও প্রয়োজন নির্ধারণমূলক কার্যক্রম চালানো হবে।

প্রতিনিধি দল এই মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে বাংলাদেশের সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

জনপ্রিয় সংবাদগুলো

ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করা হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত