দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ ছেড়েছেন সেই সরকারের সময়কার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাত ১১টার দিকে আবদুল হামিদ বিমানবন্দরে পৌঁছান। এরপর ইমিগ্রেশন চেকিংসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়। রাত ৩টা ৫ মিনিটে তিনি থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে চড়ে ঢাকা ছাড়েন।

আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলার তথ্য রয়েছে। ২০২৫ সালের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে ওই মামলাটি দায়ের হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে।

এর আগে, কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া প্রায় ৫০টি মামলায় আবদুল হামিদের নাম ছিল না। তবে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে প্রথমবারের মতো আসামি করা হয়।

তবে এই বিষয়ে আবদুল হামিদ বা তার ঘনিষ্ঠ কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদগুলো

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত