৪ দিনের কাতার সফরে প্রধান উপদেষ্টা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে যাত্রা করেন। তিনি দোহায় অনুষ্ঠিতব্য ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশগ্রহণ করবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ড. ইউনূস এই সফরে গিয়েছেন। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টার আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এছাড়াও, এবারই প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার সফরে গেছেন। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটে, কাতারের প্রাকৃতিক বৈচিত্র্য ও সংস্কৃতিকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের নতুন মডেল নিয়ে আলোচনা হবে।

২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী এই সম্মেলনে থাকবে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠক।

জনপ্রিয় সংবাদগুলো

৪ দিনের কাতার সফরে প্রধান উপদেষ্টা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত