ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ভেতরে ভারত যেসব হামলা চালিয়েছে, সেগুলোকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “যেকোনো ধরনের সামরিক আগ্রাসন এড়ানো উচিত। আমরা আশা করি, দুই দেশ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথে এগোবে।” তাঁর এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, গত এপ্রিলের শেষ দিকে জম্মু-কাশ্মিরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় জবাব দিতেই পাকিস্তানের ভেতরে এই সামরিক অভিযান চালানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, পাকিস্তানের অন্তত নয়টি স্থাপনায় ‘নির্ভুলভাবে’ হামলা চালানো হয়েছে।

এদিকে জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক মহল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স

জনপ্রিয় সংবাদগুলো

ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত