মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কো টানা দ্বিতীয় রাতে ইউক্রেনের ড্রোন হামলার শিকার হয়েছে। এই হামলার পর নিরাপত্তার স্বার্থে শহরের চারটি প্রধান বিমানবন্দর—ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি—সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রুশ কর্তৃপক্ষের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে, কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়েছে, যদিও এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের পক্ষ থেকে এখনো পর্যন্ত মস্কোতে এই হামলা সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি।

এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনীয় হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুটি কিশোর আহত হয়েছে এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা কুরস্ক অঞ্চলের তিওতকিনো গ্রামের কাছে রাশিয়ার একটি ড্রোন কমান্ড ইউনিটে সফল হামলা চালিয়ে রুশ বাহিনীকে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে ফেলেছে।

রাশিয়ার সামরিক ব্লগারদের তথ্যে জানা গেছে, ইউক্রেনীয় বাহিনী সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে। তারা মাইনফিল্ড পেরিয়ে সাঁজোয়া যান নিয়ে রুশ প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালায়। রুশ বাহিনী একটি ব্রিজ উড়িয়ে দিয়ে প্রতিপক্ষের অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করেছে।

এই ঘটনার পর ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলের কর্তৃপক্ষ দুটি বসতির বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সরে যেতে নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার পাল্টা হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে ইউক্রেন কুরস্ক অঞ্চলে অভিযান চালিয়ে কিছু এলাকা দখলে নিয়েছিল। যদিও পরে রাশিয়া জানায়, তারা পুরো অঞ্চল পুনর্দখল করেছে।

জনপ্রিয় সংবাদগুলো

মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত