বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

প্রকাশ :

ছবি: ফাইল ছবি

যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে পারিবারিক কলহের জেরে রেক্সোনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ তার স্বামী রাকিবুল ইসলাম সিজার (৪৫)-এর হাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল (১০ মার্চ) সকাল ৮টার দিকে এ মর্মান্তিক হত্যাকা- সংঘটিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আসামি রাকিবুল ইসলামের প্রথম স্ত্রী ঢাকায় থাকেন, তবে তাদের কন্যাসন্তান বাবার সঙ্গেই বসবাস করে। তিনি মাঝে মাঝে মেয়ের জন্য মিষ্টি বা খাবার কিনে আনতেন, যা নিয়ে বর্তমান স্ত্রী রেক্সোনা খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো।
আজ সকালে একই বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতন্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে রাকিবুল ইসলাম কাজে বের হতে চাইলে রেক্সোনা খাতুন তাকে বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাকিবুল ইসলাম রাগান্বিত হয়ে পাশে থাকা বাঁশ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রেক্সোনা খাতুনের মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
চৌগাছা থানার এসআই মিজানুর রহমান বলেন, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ঘটনার পর থেকে রাকিবুল ইসলাম সিজার পলাতক রয়েছেন। হত্যার সঠিক কারণ উদঘাটন ও জড়িতকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদগুলো

বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

প্রকাশ :

ফাইল ছবি