বাংলাদেশ হিন্দু বোদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস.এন তরুণ দে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়সহ সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বাংলাদেশ রিপোর্ট-এ পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। এই পবিত্র উৎসব সকল মানুষকে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আসুন, আমরা ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিয়ে একটি ঐক্যবদ্ধ, সহনশীল ও মানবিক সমাজ গড়ে তুলি।”
তিনি আরও বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একে অপরের আনন্দে সামিল হয়ে সমাজে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করি। ঈদের এই উৎসব যেন প্রতিটি মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, এটাই আমার কামনা।”
পরিশেষে, তিনি দেশবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক!”






