বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ এ্যাড. শফিকুল হক মিলন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীবাসী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে। ঈদ শুধু উৎসবের দিন নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার প্রতীক। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সব শ্রেণির মানুষ একসঙ্গে এই আনন্দ উপভোগ করতে পারে। তাই আসুন, আমরা ধনী-গরিব নির্বিশেষে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই।”
তিনি আরও বলেন, “রমজানের শিক্ষা আমাদের ন্যায়, সততা ও সহমর্মিতার পথ দেখায়। আমাদের উচিত এই শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কাজে লাগানো। ঈদ আমাদের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ এনে দেয়।”
তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “বাংলাদেশ যেন শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে, সেই প্রার্থনা করি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে।”
পরিশেষে, তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
“ঈদ মোবারক!”






