পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ফারজানা শারমিন পুতুল

প্রকাশ :

ছবি: প্রতিবেদকের পাঠানো ছবি

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির বিশেষ সহকারী ফারজানা শারমিন পুতুল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

বাংলাদেশ রিপোর্ট-এ পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সংযমের পর এই উৎসব আমাদের ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। আসুন, সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়াই।”

তিনি আরও বলেন, “এই উৎসব কেবল ব্যক্তি আনন্দের নয়, বরং এটি সামাজিক সাম্য ও সম্প্রীতির প্রতীক। সমাজের প্রতিটি মানুষ যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেটিই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত।”

তিনি দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে বলেন, “বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঈদ আমাদের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা ও সহানুভূতির বন্ধন দৃঢ় করার সুযোগ করে দেয়। আসুন, ঈদের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে সবাই মিলে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।”

শেষে তিনি বলেন, “বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের জন্য ঈদুল ফিতর আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!”

জনপ্রিয় সংবাদগুলো

পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ফারজানা শারমিন পুতুল

প্রকাশ :

প্রতিবেদকের পাঠানো ছবি