প্রিমিয়ার লিগে হামজার দলের হার

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ইংলিশ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ এক ম্যাচে বার্নলির বিপক্ষে হেরে গেছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। ২-১ গোলের এই পরাজয়ে প্রিমিয়ার লিগে সরাসরি পদোন্নতির আশা শেষ হয়ে গেছে তাদের।

বার্নলির মাঠ টার্ফ মুরে জোশ ব্রাউনহিলের জোড়া গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ২৮ মিনিটে প্রথম এবং ৪৪ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। মাঝে ৩৭ মিনিটে থমাস ক্যাননের গোলে সমতায় ফিরেছিল শেফিল্ড, তবে শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

এই জয়ে ৪৪ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ফিরে গেছে বার্নলি। সমান পয়েন্টে লিডস ইউনাইটেডও জয় নিশ্চিত করে শীর্ষে উঠেছে গোল ব্যবধানে এগিয়ে থেকে। বিপরীতে শেফিল্ডের পয়েন্ট ৮৬—ফলে তারা এখন আর শীর্ষ দুইয়ে পৌঁছাতে পারবে না।

তবে এখনো প্লে-অফের সুযোগ আছে হামজাদের সামনে। চ্যাম্পিয়নশিপের তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলো নিয়ে হবে সেই লড়াই। সেখানেই নতুন করে স্বপ্ন বাঁচিয়ে রাখতে চাইবে হামজার দল।

জনপ্রিয় সংবাদগুলো

প্রিমিয়ার লিগে হামজার দলের হার

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত