আইপিএলে অভিষেক, ১৪-তেই জাত চেনালেন বৈভব

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

আইপিএল মঞ্চে শনিবার এক অবাক করা মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। মাত্র ১৪ বছর বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক করল বিহারের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। যদিও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে জয় পায়নি রাজস্থান, তবে বৈভবের ব্যাটিং মন কাড়ল সবাইকে।

মাত্র ২০ বলে ৩৪ রান করেন বৈভব। ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। অভিষেক ম্যাচেই শার্দূল ঠাকুরের প্রথম বলেই কভারের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে রীতিমতো চমকে দেন এই কিশোর। দ্বিতীয় ওভারে আবেশ খানের বলেও ছক্কা মারেন। ভয়ডরহীন ক্রিকেটের নিদর্শন রেখেই আউট হন এডেন মার্করামের বলে।

আউট হয়ে ফেরার সময় চোখের জল লুকোতে পারেনি বৈভব। ম্যাচ শেষ করতে না পারার হতাশা ফুটে ওঠে কিশোর মুখে। তবে তার ছোট ইনিংসেই স্পষ্ট হয়ে যায়—ভারতীয় ক্রিকেট পেতে চলেছে এক সম্ভাবনাময় প্রতিভা।

চোটের কারণে অধিনায়ক সঞ্জু স্যামসনের না-থাকার কারণে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দলে সুযোগ পান বৈভব। কোচ রাহুল দ্রাবিড়ের আস্থা রেখেই রাজস্থান তাকে কিনেছিল ১.১০ কোটি টাকায়। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে নিলামে লড়াই করে জয়ী হয় রাজস্থান।

বিহারের তাজপুর গ্রামের বাসিন্দা বৈভব ছোটবেলা থেকেই বাবার হাতে ক্রিকেট শেখে। পরে সমস্তিপুর ক্রিকেট অ্যাকাডেমি এবং কোচ মণীশ ওঝার তত্ত্বাবধানে দক্ষতা বাড়ায়। ১২ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলেও বয়সজনিত কারণে রেকর্ড হয়নি। তবে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে নজরকাড়া পারফরম্যান্স করে ইতিমধ্যেই আলোচনায় এসেছে।

আইপিএলে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড এখন বৈভবের দখলে—১৪ বছর ২৩ দিন। আগামীর দিনগুলোয় তার থেকে আরও বিস্ময়কর পারফরম্যান্সের অপেক্ষায় থাকবে ক্রিকেটপ্রেমীরা।

জনপ্রিয় সংবাদগুলো

আইপিএলে অভিষেক, ১৪-তেই জাত চেনালেন বৈভব

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত