ইসলামপুরের রাজনীতির মাঠে শক্তিশালী অবস্থানে ফরহাদ খান

জামালপুর প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বর্তমানে দারুণ গ্রহনযোগ্যতা পেয়েছে পুরো বাংলাদেশে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই রাজনৈতিক দর্শন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার প্রতিটি মানুষের কাছে পৌছে দেয়া এবং এর উপেযোগিতা নিয়ে নিয়মিত পুরো উপজেলা চষে বেড়াচ্ছেন শিক্ষা উদ্যেক্তা, সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম খান ফরহাদ। সম্প্রতি উপজেলার কুলকান্দি ইউনিয়নের নদী বিধৌত দুর্দম চরাঞ্চল জিগাতলায় গিয়ে ৩১ দফা প্রচার করেন ফরহাদ খান। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দা রশীদ মিয়া। তিনি বলেন, ‘ ফরহাদ ভাইয়ের কথা অনেকদিন ধরেই শুনছি। কিন্তু সেদিন সরাসরি তাকে দেখলাম এবং তার কথা শুনলাম। তিনি ব্যক্তিগত কোনো কথাই বলেননি। যতক্ষণ সভায় কথা বলেছেন বিএনপির লক্ষ্য এবং আমাদের এলাকার উন্নয়ন কিভাবে করা যাবে, সেসব কথাই বলেছেন। আমরা এমন চিন্তার নেতাকেই এমপি হিসেবে দেখতে চাই।’
কয়েকদিন আগে ডিগ্রীর চরের একটি পথসভায় যোগ দেন এবং সেই এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেছেন ফরহাদ খান। সেখানেও রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষের মন জয় করেন এই তরুণ নেতা। দিন মজুর শফিকুল ইসলাম বলেন, ‘ অনেক নেতার বক্তব্য শুনেছি। কিন্তু ফরহাদ ভাইয়ের কথাগুলো খুব গোছালো এবং কার্যকরী। তিনি ইসলামপুরকে ভালোবাসেন, এটা তার কথাতেই বোঝা যায়। আমরা ইসলামপুরে নতুন এমপি চাই। পচাবহলা, গোয়ালেরচর, চিনাডুলী, চরপুটিমারি, ডেংগার গড়, ইসলামপুর সদর, উলিয়া, বানিয়াবাড়ী, বেলগাছা ইউনিয়নের চর বরুল, পাথর্শী ইউনিয়নের হাড়িয়াবাড়ী, মুরাদাবাদসহ আরও কিছু এলাকায় তিনি ৩১ দফার লিফলেট বিতরণ করেন। শুধু রাজনৈতিক কর্মসূচিতেই নয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিপদাপদেও খোঁজ নিচ্ছেন , সহযোগিতা করছেন।
তিনি ইসলামপুরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমও পরিদর্শন করেন। এর অংশ হিসেবে ইসলামপুর সরকারী কলেজ, জেজেকেএম বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে গিয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেই সব প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এইসব প্রসঙ্গে শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, ‘ আমি এই ইসলামপুরেরই সন্তান। আমার বড় ভাই শ্রদ্ধেয় নজরুল ইসলাম খান সাহেব জাতীয় পর্যায়ে রাজনীতি করেন। রাজনৈতিক পরিবারের সদস্য যেহেতু আমি, তাই ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করার মনোবাসনা তৈরী হয়েছে ধীরে ধীরে। বড় ভাইরা রাজনীতি করছেন দেশের জন্য এবং সাধারণ মানুষের উন্নয়নের জন্য। আমিও সেই স্বপ্নই দেখছি। নদী ভাঙনে দিশেহারা মানুষকে সহায়তা, শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা, কর্মসংস্থানসহ অন্যান্য যেসব সমস্যায় উপজেলাবাসী ধুকছেন, তা দুর করাই আমার মুল লক্ষ্য।

জনপ্রিয় সংবাদগুলো

ইসলামপুরের রাজনীতির মাঠে শক্তিশালী অবস্থানে ফরহাদ খান

জামালপুর প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি