মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন কিভাবে বাড়ানো যায় এবং প্রাইভেট সেক্টর যেন আরোও ভালো কাজ করতে পারে আমরা সে বিষয়ে কাজ করে যাচ্ছি। অভয়াশ্রমের মাধ্যমে হ্রদে মাছের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় আমরা সেই বিষয়ে পরিকল্পনা নিয়েছি।
রোববার (১১মে) দুপুরে রাঙামাটির কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) উপকেন্দ্রে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ব্যবসায়ীদের আরো কিভাবে সুযোগ সুবিধা বাড়ানো যায় এবং কাপ্তাই হ্রদে তিন মাস মাছ বন্ধ থাকাকালীন সময়ে জেলেদের ভিজিএফ চালের সুবিধা বৃদ্ধিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা কথা এসময় জানান সচিব। পরিদর্শনকালে মৎস্য উন্নয়ন কর্পোরেশন, (বিএফডিসি) এর চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান, রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ডিএম বদরুদ্দোজা, কাপ্তাই মৎস্য উপকেন্দ্র ম্যানেজার মো. জসিম উদ্দিন, কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বেলাল হোসেন, সম্পাদক নবী হোসেন উপস্থিত ছিলেন।






