বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সাভারের আশুলিয়ায় লিফলেট বিতরণ হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের, বলিভদ্র , শ্রীপুর,রপ্তানী এলাকায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নির্দেশে আশুলিয়া থানা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জহিরল ইসলামের তত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজ্জাকুর রহমান রাজ্জাক, ঢাকা জেলা যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোসলিমুর রহমান চন্দন, ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য শাহাবুদ্দিন বেপারী, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভূইয়া তানিম,ঢাকা জেলা যুবদলের সাবেকসহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস.এম ফরিদ, যুবদল নেতা আবু তাহের, যুবদল নেতা মো: শরীফ শিকদার, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক ১ নং সদস্য জি.এম.মিন্টু, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, তারেক রহমানের ৩১ দফা বিভিন্ন মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার লক্ষে আজকে আমরা লিফলেট বিতরণ করলাম। জনগণ অতি আগ্রহরের সঙ্গে আমাদের ৩১ দফা গ্রহণ করছে।
দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়ার বিভিন্ন এলাকায়ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।






