ভারতের জম্মু ও কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের মৃত্যুতে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এই বর্বরোচিত হামলায় নিহতদের পরিবারের প্রতি বাংলাদেশ আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিচ্ছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সর্বত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার অবিচল প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছে।’






