পাহাড়ে ‘বিজু মেলা’ দিয়ে বিজু উৎসবের সূচনা

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

বহু জাতি সত্তার বসবাসের নগরী ও ভিন্ন সংস্কৃতিময় ভরপুর পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলায় বিজু উৎসবের শুভ সূচনা করা হয়েছে। ‘বিজু মেলা’ দিয়ে পাহাড়ের আড়ম্বর সামাজিক উৎসব বিজু’র  সূচনা করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু বিহু মেলা করা হচ্ছে। গত ৩এপ্রিল বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইন্সটিটিউট মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলায় হরেক রকমের পাহাড়ি মুখরোচক খাবারের দোকান পসরা সাজিয়ে বসেছে। মেলায় ঠাঁই পেয়েছে পাহাড়ি বস্ত্র ও গহনার দোকান। শিশুদের বিনোদন দিতে বিকিকিনিতে ব্যস্ত সময় পার করছে বেলুন বিক্রেতা।

সন্ধ্যা নামলে মেলা জমে উঠে। মেলায় আগত দর্শনার্থীরা খাবার খাওয়া ও কেনাকাটার পাশাপাশি আপন মনে পাহাড়ি সংস্কৃতির নৃত্য, নাটক ও গানও উপভোগ করতে পারছেন। কর্তৃপক্ষ বিনোদনের এমন ব্যবস্থাও রেখেছে মেলা প্রাঙ্গনে। পাশাপাশি বিভিন্ন পাহাড়ি খেলাধূলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিদিন মেলার কার্যক্রম শুরু হয় বিকেলে ৪টায় এবং শেষ হয় রাত ৯টায়।

স্থানীয় পাহাড়িরা বলছেন, বিজু মেলা দিয়ে পাহাড়ে বিজুর শুভ সূচনা করা হয়। মেলার মাধ্যমে পাহাড়ের সংস্কৃতি, কৃষ্টি-কালচার সারাদেশে তুলে ধরা হয়। আগামী ০৯ এপ্রিল এ মেলার পরিসমাপ্তি ঘটবে।

জনপ্রিয় সংবাদগুলো

পাহাড়ে ‘বিজু মেলা’ দিয়ে বিজু উৎসবের সূচনা

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি