প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়েও বিয়ে না করায় প্রেমিকের ভাড়া বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। দ্রুত সময়ে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। এদিকে প্রেমিকার অবস্থানের কারণে বাড়ি থেকে লাপাত্তা প্রেমিক।
প্রেমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোলাপবাজার, গ্রামে সাইরুল ইসলামের ছেলে ইয়াসিন আলী।
এ ঘটনায় প্রেমিকা গত রোববার (১৬ মার্চ) বেলা ১১ টায় নগরীর ঘোড়ামারা পোস্ট অফিসের সামনে প্রেমিকের ভাড়া বাড়িতে অবস্থান করছেন।
প্রেমিকা রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের এক ছাত্রী। অভিযুক্ত প্রেমিকও রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী বলে জানা যায়।
প্রেমিকার অভিযোগ, ‘আমাদের দুজনে বাড়ি একই এলাকায়। কলেজে পরিচয় পরে এ কই এলাকার কারণে চাকুরীর আবেদন অনলাইনে করার সুবাদেই বিভিন্ন জায়গায় ওঠাবসা শুরু হয়।
সেখান থেকে পরিচয় পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ৮ মাস থেকে আমরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরেছি। সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। ’ এমনকি তার ভাড়া বাড়িতে কয়েকদিন রাত যাপন ও করেছি।
তিনি আরও বলেন, ‘ইয়াসিনকে বিয়ের কথা বললে সে তার পরিবারের কথা জানায়। তার পরিবার রাজি না হওয়ায় আমাকে সে নিজেই কিছুদিন অপেক্ষা করতে বলে।
আমি রোববার তার ভাড়াবাড়িতে আসলে তার মা-বাবা তাকে বাড়ি থেকে ভয়ভীতি দেখিয়ে অন্য কোথাও পালিয়ে যেতে বলে। এখন প্রতিশ্রুতি মতেআমাদের বিয়ে না হলে আমি আত্মহত্যা করব।’
এবিষয়ে স্থানীয়রা বলেন, ‘তাদের সম্পর্কে বিষয়েআমরা গত ১০মার্চ শুনেছি। এরপর উভয় পরিবারকে জানানো হয়েছে । তাদের বিষয় পারিবারিকভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেবে বলে ছেলের পরিবার জানিয়েছে।’
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আহমেদ বলেন, এ ধরনের কোন অভিযোগ এখনো থানায় আসেনি। যদি আসে তাহলে আইনগত ব্যবস্থা নেব।






