বৈষম্য বিরোধী আন্দোলন রংপুরে হত্যা মামলার আসামী লিপি ভরসা গ্রেফতার

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামী ব্যবসায়ী লিপি খান ভরসাকে ঢাকা গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে মহানগর মেট্টোপলিটন পুলিশ। মহানগর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান দেশ বার্তাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে তাকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতার করে গুলশান থানায় নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে রংপুরে এনে আদালতে তোলা হবে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র‍্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে গিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর গুলি চালান। এতে গুলি লেগে অনেকেই আহত হন। এ ঘটনায় গত বছর ১৩ নভেম্বর মহানগর কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। তিনি এ মামলার এজাহারভূক্ত ১৭৯ নম্বর আসামী।

এই মামলায় মহানগর পুলিশের সাবেক উপ-কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তুলেছিলেন তিনি। এ মামলা থেকে নাম বাদ দিয়ে তাকে সুরক্ষা দিতে মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা ঘুষ চান উপকমিশনার শিবলী কায়সার।এ ঘটনায় গত ১১ মার্চ শিবলী কায়সারের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর,মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিপি খান লিখিত অভিযোগ করেন তিনি।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে লিপি খান ভরসা তার ম্যানেজার পলাশ হাসানকে কোতয়ালী থানায় পাঠান। এসময় শিবলী কায়সার মামলার বাদী ম্যানেজার পলাশকে থানার ভেতরেই বেধড়ক পেটান। একপর্যায়ে তাকে গুলি করতে সহকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টাও করেন। এ ঘটনায় গতকাল দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে ফেরানো হয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

বৈষম্য বিরোধী আন্দোলন রংপুরে হত্যা মামলার আসামী লিপি ভরসা গ্রেফতার

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি