হাসনাতের ওপর হামলা, ১২ সন্দেহভাজন আটক

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় ১২ জন সন্দেহভাজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। তবে ৫ মে সোমবার সকাল পর্যন্ত কাউকেই আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সোমবার সকাল নাগাদ এ নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে।

এর আগে, চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছিল জিএমপি। তাদের মধ্যে গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপুর পরিচয় পাওয়া গেছে। তবে বাকি আটজনের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এই তথ্য নিশ্চিত করেছেন জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম।

রোববার সন্ধ্যায় এনসিপির অপর মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পোস্টে হাসনাতের ওপর হামলার খবর জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে ১০–১২ জন সন্ত্রাসী হামলা চালায়। হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায় এবং হাসনাতের হাতে আঘাত লাগে। সারজিস দ্রুত দলের নেতাকর্মীদের ঘটনাস্থলে যাওয়ার আহ্বান জানান এবং কমেন্টে লোকেশন শেয়ার করেন।

এই হামলার প্রতিবাদে রাতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদগুলো

হাসনাতের ওপর হামলা, ১২ সন্দেহভাজন আটক

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত