চলো যাই যুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, আমার সোনার বাংলায় ধর্ষকের স্থান নেই এমন নানা শ্লোগানে প্রকম্পিত করে ধর্ষণকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছে বগুড়ার শিক্ষার্থীরা। সোমবার বগুড়ায় বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানান হয়। সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসুচীর আয়োজন করে। বিক্ষোভ ও সমাবেশ থেকে নারীসহ সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান হয়।
বেলা সাড়ে ১১ টার দিকে ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকদের ফাঁসি দাবি ও ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী ভাষার প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা শহরের কেন্দ্রস্থল সাতমাথায় সমবেত হয়ে মানববন্ধন করেন। পরে সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাতমাথায় এসে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান করে। এসময় শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসির দাবি নিশ্চিত করার দাবি জনিয়ে বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করা যাবে না। শিক্ষার্থীরা দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শিশু আছিয়াসহ যেসব ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তি ও প্রমান রয়েছে সেই সব ধর্ষকদের বিচার ও সর্বোচ্চ শাস্তি দীর্ঘায়িত করা যাবে না। প্রয়োজনে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
৩






