শাকিবও পাচ্ছেন না ‘বরবাদ’-এর টিকিট!

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স—সবখানেই দর্শকদের উপচে পড়া ভিড়।

এই জনপ্রিয়তার কারণে শুরু থেকেই টিকিটের সংকট দেখা গেছে। অনেক দর্শক টিকিট না পেয়ে হতাশ হয়ে পড়ছেন, কেউ কেউ বিকল্প সিনেমা দেখে ফিরছেন।

এই সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে, নায়ক শাকিব খানের নিজের পরিবারের সদস্যরাও ‘বরবাদ’ দেখার টিকিট পাচ্ছেন না। এক সাক্ষাৎকারে শাকিব বলেন, ‘আমার পরিবারের সদস্যরাও টিকিট পাচ্ছে না। এজন্য তারা এখনও সিনেমাটা দেখতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিনই এই অভিযোগ শুনি—কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না। পরিবার-পরিজন মিলে দেখতে হলে তো কমপক্ষে ২০-৩০টি টিকিট একসঙ্গে দরকার, যা এখন একেবারেই কঠিন। তাই সবাইকে অনুরোধ করেছি, কয়েকদিন অপেক্ষা করতে।’

সিনেমাটি আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশনার দায়িত্বে রয়েছে শাকিব খানের নিজস্ব কোম্পানি এসকে ফিল্মস ইউএসএ। ধারণা করা হচ্ছে, দেশের মতো বাইরেও ভালো সাড়া ফেলবে ‘বরবাদ’।

জনপ্রিয় সংবাদগুলো

শাকিবও পাচ্ছেন না ‘বরবাদ’-এর টিকিট!

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত