‘সুগার ড্যাডি’ থাকলে গাড়ি-বাড়ি সহজ, বিস্ফোরক ফারিয়া

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ছোটপর্দার পরিচিত মুখ ফারিয়া শাহরিন, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘অন্তরা’ চরিত্র দিয়ে দর্শকমনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন, এবার এক বিস্ফোরক মন্তব্যে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, জীবনের বাস্তবতা ও মিডিয়াতে মেয়েদের অর্থনৈতিক বাস্তবতা নিয়ে অকপটে মুখ খোলেন তিনি। ফারিয়ার স্পষ্ট ভাষায় বলা কথায় অনেকেই অবাক—“কম কাজ করে গাড়ি-বাড়ি? সম্ভব শুধু তখনই, যখন পাশে থাকে একটা ‘সুগার ড্যাডি!’”

তিনি বলেন, “মিডিয়াতে টাকা কামানো যায় ঠিকই, কিন্তু আমার কোনো গাড়ি নেই, বাড়িও নেই। সারাজীবন বাবার গাড়িতে ঘুরেছি। যারা অনেক কাজ করেনি বা সততার সঙ্গে টিকে থাকার চেষ্টা করেছে, তাদের পক্ষে এত কিছু অর্জন সম্ভব নয়, যদি না কারও বিশেষ সহায়তা থাকে।”

ফারিয়া আরও যোগ করেন, “আমার কোনো জমা টাকা নেই, ভবিষ্যতেও কোনো সুগার ড্যাডি থাকার সম্ভাবনা একশো ভাগ নেই। আমি যা কিছু পেয়েছি, শুধুই পরিশ্রমের ফল।”

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে আবারও তাকে ‘অন্তরা’ হিসেবে দেখা যাবে। ইতিমধ্যে তার পুরস্কারপ্রাপ্তি ও সাহসী মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। অনেকেই বলছেন, ফারিয়া যা বলছেন, তা-ই আসল বাস্তবতা—যা বলতে সাহসের দরকার হয়।

জনপ্রিয় সংবাদগুলো

‘সুগার ড্যাডি’ থাকলে গাড়ি-বাড়ি সহজ, বিস্ফোরক ফারিয়া

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত