বিএনপি ও জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন মহলের চাপের মুখে আজ শনিবার সন্ধ্যায় বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টায় জামায়াতের সঙ্গে এবং ৭টা ৩০ মিনিটে বিএনপির সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে। স্থান নির্ধারণ করা হয়েছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, “প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, ড. ইউনূস সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের সঙ্গে আলোচনা করতে চান।” তিনি আরও জানান, বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। দলটির পক্ষে নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির একজন সিনিয়র নেতা গণমাধ্যমকে বলেন, “বর্তমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আলোচনায় অংশ নিতে প্রস্তুত।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠকের মাধ্যমে চলমান রাজনৈতিক উত্তেজনা হ্রাস এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ভুল বোঝাবুঝি নিরসনের পথ খুলে যেতে পারে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ অফিসার সমাবেশে দেওয়া বক্তব্য এবং রাজনৈতিক দলগুলোর লাগাতার চাপের কারণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিজ অবস্থান থেকে সরে দাঁড়ানোর বিষয়ে চিন্তা করছেন। এ নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

আজকের বৈঠকে নির্বাচন, বিচারব্যবস্থা, প্রশাসনিক সংস্কার এবং আসন্ন জুলাইয়ে ঘোষিত গণঅভ্যুত্থানপন্থী রাজনৈতিক জোটের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশের সংকট নিরসনে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান। আজকের আলোচনার মধ্য দিয়ে সে আহ্বানেরই একটি প্রাথমিক বাস্তবায়ন হতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।

জনপ্রিয় সংবাদগুলো

বিএনপি ও জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত