দেশ–বিদেশ ঘুরে বেড়ানো এখন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের রুটিনের অংশ। কখনো কাজ, কখনো নিছক ছুটি—তাঁর জীবনটাই যেন ভ্রমণে মোড়া।
সাম্প্রতিক ভ্রমণ ছিল থাইল্যান্ডে। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইনস্টাগ্রামে সেই সফরের কয়েকটি ছবি শেয়ার করেছেন মিম। ছবিগুলোতে দেখা যায়, সুইমিংপুলে জলের মাঝে স্বস্তির মুহূর্ত কাটাচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন—”পুলে রিল্যাক্স করাই আমার থেরাপি।”
ছবিতে মিমের পাশে ছিলেন তাঁর স্বামী সনি পোদ্দার। যদিও ছবিগুলোর লোকেশন স্পষ্ট করেননি তিনি।
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার হয়ে মিডিয়ায় পা রাখা মিমের পথচলা শুরু হয় হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ‘আমার আছে জল’ দিয়ে। এরপর থেকে একের পর এক সিনেমা, নাটকে কাজ করে জায়গা করে নিয়েছেন দর্শকের মনে।
সর্বশেষ তার অভিনীত ‘পরাণ’, ‘দামাল’ ও ‘অন্তর্জাল’ দর্শকপ্রিয়তা পেয়েছে। এখনো হাতে রয়েছে একাধিক নতুন সিনেমার প্রজেক্ট। শিগগিরই আসতে পারে নতুন কিছু চমক—এমন ইঙ্গিতও দিয়েছেন মিম নিজেই।






