প্রাণনাশের হুমকি, শুটিং স্থগিত সালমানের বায়োপিকের

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

প্রাণনাশের হুমকির কারণে টালমাটাল বলিউড তারকা সালমান খানের সময়টা যাচ্ছে বেশ খারাপ। একের পর এক সংকটে জর্জরিত তিনি। এই কঠিন সময়ে বলিউডের সহকর্মীরা তার পাশে দাঁড়িয়েছেন এবং ভক্তরাও মন্দির-মসজিদে প্রার্থনায় ব্যস্ত।

এমন সময় জানা গেল, সালমান খানের ক্যারিয়ারের প্রথম বায়োপিকের শুটিং আপাতত স্থগিত করা হয়েছে। ভারতের বিখ্যাত গুপ্তচর রবীন্দ্র কৌশিকের জীবন নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমা। শুরুতে পরিচালকের আসনে ছিলেন অনুরাগ বসু, তবে পরে দায়িত্ব নেন রাজকুমার গুপ্তা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক রাজকুমার গুপ্তা জানান, সালমান খানের সম্মতিতেই ছবির কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কবে থেকে পুনরায় শুটিং শুরু হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

জনপ্রিয় সংবাদগুলো

প্রাণনাশের হুমকি, শুটিং স্থগিত সালমানের বায়োপিকের

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত