তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সাকিবের অভিষেক

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের টস জিততে পারেননি বাংলাদেশের অধিনায়ক। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

টেস্ট দলে পরিবর্তন আসবে, সেটি আগেই অনুমিত ছিল। ওপেনারদের ধারাবাহিক ব্যর্থতায় ডিপিএল থেকে ফর্মে থাকা এনামুল হক বিজয়কে স্কোয়াডে নেওয়া হয়, আর এবার চট্টগ্রাম টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন তিনি। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে অভিষেক হলো তানজিম হাসান সাকিবের, যিনি এর আগে সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন। স্পিন বিভাগে দলে এসেছেন নাইম হাসানও।

প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা এবং খালেদ আহমেদ। তবে নাহিদ রানা দ্বিতীয় টেস্টের স্কোয়াডেই ছিলেন না।

পরিবর্তন এসেছে জিম্বাবুয়ে দলেও। সফরকারীদের হয়ে অভিষেক হয়েছে ভিনসেন্ট মাসেকেরার। দলে ফিরেছেন তাফাদজোয়া টিসিগা। বাদ পড়েছেন মায়াভো এবং নিয়াউচি।

দুই দলের একাদশ একনজরে:

বাংলাদেশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাইম হাসান।

জিম্বাবুয়ে:
ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেরা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, তাফাদজোয়া টিসিগা, নিকোলাস রয় ওয়েলচ ও শন উইলিয়ামস।

জনপ্রিয় সংবাদগুলো

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সাকিবের অভিষেক

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত