বিশ্বকাপ নিশ্চিতের মঞ্চে আজ টাইগ্রেসরা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের টিকিট পেতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে টাইগ্রেসদের সরাসরি অংশগ্রহণ। সকালে লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশ সময় সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে চলমান বাছাইপর্বে টানা তিন জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে কিছুটা চাপে পড়ে নিগার সুলতানার দল। তবে এখনো সেরা সম্ভাবনাটা রয়েছে বাংলাদেশের হাতেই। স্কটল্যান্ড ইতোমধ্যেই ছিটকে পড়েছে, আর ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে আছে নেতিবাচক রানরেট নিয়ে।

বাংলাদেশ যদি আজ পাকিস্তানকে হারাতে পারে, তবে ৮ পয়েন্ট নিয়ে তারাই হবে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা পাওয়া নিশ্চিতকারী দল। অন্যদিকে, হারলে নির্ভর করতে হবে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচ ও রানরেটের ওপর। ফলে আজকের ম্যাচ টাইগ্রেসদের জন্য যেন একপ্রকার ফাইনাল।

বিশ্বকাপের মঞ্চে নিজেদের অবস্থান পাকা করতে এবার মাঠে নামা মানেই রুদ্ধশ্বাস এক লড়াই—যেখানে জয়ই একমাত্র সমাধান।

জনপ্রিয় সংবাদগুলো

বিশ্বকাপ নিশ্চিতের মঞ্চে আজ টাইগ্রেসরা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত