আগস্টে বাংলাদেশে আসছে টিম ইন্ডিয়া

ঘোষিত হলো পূর্ণাঙ্গ সূচি

প্রকাশ :

ছবি: সংগৃহীত

আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। সাদা বলের ফরম্যাটে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দুই দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সূচি ঘোষণা করেছে।

সূচি অনুযায়ী, ভারতীয় দল ঢাকায় পা রাখবে ১৩ আগস্ট। সফরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট, যেখানে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে ২৩ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে ২৬ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে, যথাক্রমে ২৯ ও ৩১ আগস্ট।

এই সফরেই প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিরিজটিকে ঘিরে দারুণ উত্তেজনা কাজ করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আশা প্রকাশ করেছেন, সিরিজটি হবে জাঁকজমকপূর্ণ এবং দর্শনীয়।

সফর শেষে ১ সেপ্টেম্বর ভারতীয় দল বাংলাদেশ ত্যাগ করবে।

জনপ্রিয় সংবাদগুলো

আগস্টে বাংলাদেশে আসছে টিম ইন্ডিয়া

ঘোষিত হলো পূর্ণাঙ্গ সূচি

প্রকাশ :

সংগৃহীত