রেকর্ড বৃষ্টিতে পানির নিচে মুম্বাই

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই এ বছর মে মাসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের মুখে পড়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ২০২৫ সালের মে মাসে মুম্বাইয়ে ৪৩৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা গত ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ। টাইমস অব ইন্ডিয়ার বরাতে এমন তথ্য জানা গেছে।

আইএমডি’র মুম্বাইয়ের কোলাবা শাখা দপ্তরের হিসাব বলছে, এর আগে মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল ১৯১৮ সালে—২৫৭ দশমিক ৮ মিলিমিটার। সেই রেকর্ডকে দ্বিগুণের কাছাকাছি পরিমাণ বৃষ্টি পেরিয়ে গেছে এবার।

সাধারণত মুম্বাইয়ে বর্ষা আসে জুনের মাঝামাঝি সময়ে, কিন্তু এবারই ব্যতিক্রম। আবহাওয়াবিদ শুভাঙ্গী ভুট্টে জানিয়েছেন, চলতি বছর মুম্বাইয়ে বর্ষা এসেছে অস্বাভাবিকভাবে আগেই—২৫ মে থেকে।

সাগর উপকূলে অবস্থিত হওয়ায় মুম্বাই এমনিতেই প্রচুর বৃষ্টিপাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। কিন্তু এবারকার অস্বাভাবিক এবং অতিমাত্রার বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

শহরের সড়ক, রেললাইন ও বাসস্ট্যান্ড ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন ঘরে ঘরে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সামনে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে মুম্বাই ও আশপাশের জেলাগুলোতে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে, যার অর্থ পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

প্রশাসন সতর্ক থাকলেও এত অল্প সময়ে এমন বৃষ্টির জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না শহরটি। বহু মানুষ নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনী।

জনপ্রিয় সংবাদগুলো

রেকর্ড বৃষ্টিতে পানির নিচে মুম্বাই

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত