বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর শহরজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৈরুতের শহরতলিতে চালানো এ হামলায় একটি অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

এ হামলার নিন্দা জানিয়েছে লেবাননে অবস্থিত ইরানি দূতাবাস। এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলের এই হামলা তাদের আগ্রাসন, অপরাধ এবং সন্ত্রাসের প্রকৃত চরিত্র প্রকাশ করেছে।

এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সেখানে বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, ইসরায়েলি বাহিনী গাজার আবাসিক এলাকা, জনসমাগমের স্থান ও তাবুগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বাসাল আরও বলেন, গাজা শহরের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের দুটি বাড়িতে হামলায় ১৩ জন প্রাণ হারিয়েছেন। উত্তর গাজার বেইত হানুনে ড্রোন হামলায় নিহত হয়েছেন তিনজন, আর মধ্য গাজার আল-জাওয়াইদা শহরের একটি বাড়িতে হামলায় মারা গেছেন আরও দুইজন।

চলতি বছরের ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ব্যাপক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ সময়ের মধ্যে অন্তত ২ হাজার ১১১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন।

হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ৫১ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৭ হাজার ৫২৪ জন আহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদগুলো

বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত