ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ

প্রকাশ :

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত পলাতক আসামি রাসেল ফকিরকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে গ্রেপ্তার করছে র‍্যাব ১১। মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জের রেলষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব- ১১ এর অপারেশন অফিসার গোলাম মোর্শেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত, রাসেল ফকির রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার নাসু ফকিরের ছেলে।

র‍্যাব জানান, গত ১০ জুন বিকালে ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় নিষিদ্ধঘোষিত ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হােসেন খোকাকে স্থাণীয় লোকজন আটক করে। এসময় আটকের খবরটি জানতে পেরে জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাইদুল ইসলাম বাবু তার লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলি চালায়। এসময় মামুন ভুইয়া (৩৫) নামে একজন ব্যাবসায়ী গুলিবিদ্ধ হন। স্থানীয় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মামুনের বড় ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে র‍্যাব ১১ এর একটি দল মঙ্গলবার রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামী রাসেল ফকিরকে গ্রেপ্তার করে।

পরে দুপুরে গ্রেপ্তারকৃত, রাসেল ফকিরকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ

প্রকাশ :

সংগৃহীত