ঈদুল আজহায় ছুটি ১০ দিন

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার ১০ দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ছুটির সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। এ উপলক্ষে ঈদের আগের দুই শনিবার—১৭ মে ও ২৪ মে—সরকারি অফিস খোলা থাকবে।

মঙ্গলবার (৬ মে) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেন।

ওই স্ট্যাটাসে আরও জানানো হয়, সভায় ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা পালিত হতে পারে। সে অনুযায়ী ছুটি ৫ জুন শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলতে পারে।

এর আগে, চলতি বছর ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ভোগ করে সরকারি কর্মচারীরা। সরকার তখন পাঁচ দিনের ছুটি ঘোষণা করলেও এর সঙ্গে যুক্ত হয় সাপ্তাহিক ছুটি ও এক দিনের নির্বাহী আদেশে ছুটি।

জনপ্রিয় সংবাদগুলো

ঈদুল আজহায় ছুটি ১০ দিন

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত