নতুন পোপ রবার্ট প্রেভোস্ট

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে বের হয়েছে শুভ্র ধোঁয়া— অর্থাৎ বিশ্বের ১.৩ বিলিয়ন রোমান ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন। কার্ডিনালদের ভোটে নতুন পোপ নির্বাচিত হয়েছেন মার্কিন নাগরিক রবার্ট প্রেভোস্ট। তিনি পোপ লিও চতুর্দশ নামে দায়িত্ব গ্রহণ করবেন। বিবিসির বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

পোপ নির্বাচনের পরপরই ঐতিহাসিক সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে ঝুলিয়ে দেওয়া হয় পোপের ট্যাপেস্ট্রি। কার্ডিনালদের ঘিরে তখন সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত লাখো মানুষের উল্লাসে মুখর পরিবেশ সৃষ্টি হয়।

শিকাগোতে জন্ম নেওয়া রবার্ট প্রেভোস্ট ব্যালকনিতে উপস্থিত হয়ে তার প্রথম ভাষণে বলেন, ‘তোমাদের সবার ওপর শান্তি বর্ষিত হোক।’ তার নাম ঘোষণার মুহূর্ত থেকেই উৎসবে ফেটে পড়ে পুরো ভ্যাটিকান সিটি।

এর আগে বৃহস্পতিবার, প্রথম দিনের ভোটাভুটিতে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কার্ডিনালরা। ফলে চিমনি দিয়ে বের হয়েছিল কালো ধোঁয়া। তবে দ্বিতীয় দিনে সাদা ধোঁয়ার মধ্য দিয়ে বিশ্ব পেল নতুন পোপ, আর যুক্তরাষ্ট্র পেল ইতিহাসে প্রথমবারের মতো একজন মার্কিন পোপ।

জনপ্রিয় সংবাদগুলো

নতুন পোপ রবার্ট প্রেভোস্ট

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত