গাজায় হামলা তীব্র করার ঘোষণা নেতানিয়াহুর

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ইসরায়েলের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর গাজায় আরও তীব্র সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার (১৯ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, “আমি আইডিএফকে (ইসরায়েলি সেনাবাহিনী) হামাসের ওপর চাপ বাড়াতে ও জোরালো প্রতিক্রিয়া দেখাতে নির্দেশ দিয়েছি। আমরা এখন ‘পুনর্জন্মের যুদ্ধ’-এ লিপ্ত, সাতটি ফ্রন্টে লড়াই করছি। এ লড়াই আমাদের জন্য অনেক মূল্যবান হলেও, অস্তিত্ব রক্ষার জন্য এটি চালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ নেই।”

তিনি স্পষ্ট করে জানান, হামাসের কোনো শর্ত মেনে গাজায় আগ্রাসন বন্ধ করা হবে না। নেতানিয়াহু বলেন, “যদি এখন যুদ্ধ বন্ধ করি, তবে এতদিনের সব অর্জন মাটির সঙ্গে মিশে যাবে।”

রাফাহ শহর দখল, ফিলাডেলফিয়া করিডোরের পূর্ণ নিয়ন্ত্রণ এবং হামাসের শীর্ষ নেতাদের হত্যা না করলে যুদ্ধ অসম্পূর্ণ থেকে যাবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে, তারা এমন একটি সমঝোতার জন্য আলোচনায় বসতে প্রস্তুত যেখানে যুদ্ধ বন্ধের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং বাকি জিম্মিদের ছাড়া হবে।

শনিবার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৫২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের মাওয়াসি শরণার্থী ক্যাম্পে বিমান হামলা চালায় ইসরায়েল, যেখানে বহু পরিবার আশ্রয় নিয়েছিল। একই দিনে আজ-জাওয়াইদা ও বেইত হানুন এলাকাতেও হামলা চালানো হয়।

গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও অভিযান অব্যাহত রয়েছে। তুলকারেমের নূর শামস শরণার্থী শিবিরে চালানো অভিযানে গুলি, গ্রেনেড হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জনপ্রিয় সংবাদগুলো

গাজায় হামলা তীব্র করার ঘোষণা নেতানিয়াহুর

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত