বিএনপি জন্ম হয়েছে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য- সালাম

নাটোর প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। গণতন্ত্র রক্ষার জন্য রাজনীতি করে। বিএনপি জন্ম হয়েছে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করার জন্য। দেশে যত সংস্কার হয়েছে, সব বিএনপি করেছে। বিএনপি ক্ষমতায় থেকে এবং বাইরে থেকেও সংস্কার করেছে। তারা জানে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে। সেজন্য ভোট পেছানোর ষড়যন্ত্র চলছে।
রোববার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি রেস্তোরাঁয় নাটোর জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারপারসনের উপদেষ্টা সালাম বলেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভোটের মাধ্যমে সরকারে আসবে। আজ কেউ যদি নির্বাচন পেছাতে চান, তাহলে আমরা ভাববো সেই ফ্যাসিবাদকে আবার আনতে ষড়যন্ত্র চলছে।
নাটোর জেলা বিএনপি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় এবং জেলা বিএনপি আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান বাবুল চৌধুরি, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, দাউদার মাহমুদসহ বিএনপির অঙ্গ-সহযোগী নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদগুলো

বিএনপি জন্ম হয়েছে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য- সালাম

নাটোর প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি