কলমাকান্দায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের মুন্সিপুর গ্রামে বাবু (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের পুরাতন পাড়ার বাসিন্দা মো. রাজুর ছেলে। বাবু ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মুন্সিপুর গ্রামের একটি গাছে বাবুর মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদগুলো

কলমাকান্দায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি