ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরিসার গ্রামের খান বাড়ির সামনে হাজী হাবিবুর রহমান খান ফায়েজানে মদিনা জামে মসজিদ ও মাদ্রাসাতুল মদিনার নির্মাণ কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ।
স্থানীয় ব্যবসায়ী ও জমিদাতা মো: কামাল খানের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা ছাত্রদল নেতা মো: নরুউদ্দিন,জেলা দাওয়াতে ইসলামের খাদেম মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান মাদানি, হাফেজ আজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মসজিদ ও মাদ্রাসার উদ্যোগক্তা মো: মামুন খান,সেলিম সরকার,আলকাছ মুন্সি ও মোর্শেদ মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে ইসলামের পৌর খাদেম মাওলানা মো: রেজাউল কবির।পরে অতিথিবৃন্দ মসজিদ ও মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন করেন।






