ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রড দিয়ে পিটিয়ে ইমরান (৩২) নামে এক যুবককে হত্যা করেছে এক মাদকাসক্ত।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের শিলাসী কড়ইতলা আশ্রয়ন প্রকল্প এলাকায়এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত ইমরান শিলাসী কড়ইতলা আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা । এক সবছর আগে সে বিয়ে করেছে । তার স্ত্রী সাবিনা (২২) ৮ মাসের সন্তান সম্ভবা।
অভিযুক্ত মাদকাসক্ত সানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডায়াগনেষ্টিক সেন্টারের কর্মচারি।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে তিনটার দিকে ইমরান কাজ শেষে বাড়ি ফেরার পথে দেখে কড়ইতলা আশ্রয়ন কেন্দ্রের সামনে মাদকসেবী সানি মোটর সাইকেলে বসে ইয়াবা সেবন করছে এবং উচ্চস্বরে অসংলগ্ন কথাবার্তা চলছে। এসময় ইমরান প্রতিবাদ করে বলে রোজার দিন এসব কাজ ভালো না। তখন সানী ক্ষিপ্ত হয়ে মোটর সাইকেল থেকে নেমে তার মোটর সাইকেল থেকে রড বের করে ইমরানের পথরোধ করে। প্রথমে ইমরানের কাছে ৭’শ টাকা পাওনা দাবী করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সানী ইমরানর মাথা সহ তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী পিটাতে থাকে। এলাকাবাসী এগিয়ে এলে সানি মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে ইমরানকে রিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে সানী ও তার লোকজন হাসপাতাল গেইটের সামনে আবার তাকে মারধর করে। হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা সেবা দিতে বাঁধা দেয়। ইমরানের পরিবারের লোকজন মাইক্রোবাস করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৬ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে কাছাকাছি এলাকায় তার মৃত্যু হয়।
ইমরানের বোন চম্পা (৩৮), ভাগনে মুন্ন (১৮), তুহীন (২০) কাঁদতে কাঁদতে জানায় হাসপাতাল গেইটে আবার হামলা করে মারধর না করলে এবং হাসপাতালে চিকিৎসা করতে দিলে হয়তো ইমরানকে বাঁচানো যেতো।
গফরগাঁও থানার ওসি মুহাম্মাদ শিবিরুল ইসলাম বলেন হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
২






